রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আমাদের একটাই লক্ষ্য দাবি আদায় করে নির্বাচনে যাওয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘আমাদের একটাই লক্ষ্য দাবি আদায় করে নির্বাচনে যাওয়া’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ সমগ্র জাতি ঐক্যবদ্ধ। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আমাদের একটাই লক্ষ্য, তত্ত্বাবধায়কের দাবি আদায় করে নির্বাচনে যাওয়া।’

বুধবার (২১ জুন) বিকেলে গুলশানে হোটেল সিক্স সিজনে আয়োজিত এক সেমিনার তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৬ সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছিলেন- ‘সংবিধানের ধারা অব্যাহত রাখতে তত্ত্বাবধায়ক সরকার বিধান কার্যকর করতে হবে। তবে আজ কেন তত্ত্বাবধায়ক দিতে তার এত আপত্তি?’

তিনি বলেন, ‘তবে সরকার যতই আপত্তি তুলুক সব রাজনৈতিক দল আজ একই দাবিতে একমত হয়েছি- আমরা সরকারের পদত্যাগ চাই। এই সংসদের বিলুপ্তির মাধ্যমে একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চাই। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে তত্ত্বাবধায়কের গুরুত্ব তুলে ধরা।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তত্বাবধায়ক সরকারের দাবি প্রথম তারা তোলে এবং দাবিতে রাজপথে আন্দোলন করে। অথচ ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে তারা তত্বাবধায়কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের এখন সরকারের কাছ থেকে তত্বাবধায়ক আদায় করে নিতে হবে। রাজনৈতিক সমাধান রাজপথেই হয়।’

তিনি বলেন, ‘রাজপথ ছাড়া বিকল্প নেই। সবাইকে একসঙ্গে নামতে হবে। ভাগাভাগি, লাভ-লোকসান নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। অর্জনের আগে ভাগ হয় না। তাই এসি রুমে বসে আওয়াজ তুলে কোনো লাভ নেই। জনগণের দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি নিয়ে মাঠে নামতে পারলে কেউ রুখতে পারবে না।’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল,

এছাড়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ুম, সাইফুল হক, গণ-ফোরামের মেতা অধ্যাপক আবু সাঈদ সেমিনারে বক্তব্য দেন।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর