রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
৪ মার্চ ২০২৫ ২১:১৩

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা

ঢাকা: আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইউনুস আহমেদ বলেন, ‘ধূমপান ইস্যুতে চলমান বিতর্ক একটি অপ্রয়োজনীয় বিতর্ক। একটি সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্যোশাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ। স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও স্যোশাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই এবং প্রকাশ্যে ধুমপান দেশে আইনত নিষিদ্ধ। একইসঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য না। এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়।’

তিনি বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, এখন সময় দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্নচিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, শাহ ইফতেখার তারিক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নাবী, মুফতি রেজাউল করীশ আবরার, মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন
ধূমপান
নারীদের ধূমপান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর