শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

আমাদের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন: আজহারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৫ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৭:৪০

জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের একেকজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন। আজ বুঝেছি বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও আল আকসার পক্ষে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মার্চ ফর গাজ কর্মসূচি শুরু হওয়ার পর প্রথমে জনতার উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মিজানুর রহমান আজহারী ‘আমার ভাই শহিদ কেন? জাতিসংঘ, জবাব চাই’; ‘ফিলিস্তিন, ফিলিস্তিন-জিন্দাবাদ, জিন্দাবাদ’; ‘আল কুদুস-জিন্দাবাদ’- স্লোগান দেন।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি লাখ লাখ মানুষের অংশ গ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়। এ সময় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান। একইসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

ইসলামি বক্তা
টপ নিউজ
মিজানুর রহমান আজাহারী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom