বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘আমি মারা যেতে পারতাম’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
‘আমি মারা যেতে পারতাম’


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলা থেকে বাঁচার পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমি মারা যেতে পারতাম।’ এ সময় তিনি তাকে হত্যা করার চেষ্টাকে একটি পরাবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

উইসকনসিনের শহর মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে পত্রিকাটিকে তিনি বলেন, আমার এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল।

ডান কানে ব্যান্ডেজ বাঁধা ৭৮ বছরের ট্রাম্প হামলার শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে বলেন, এটি একটি পরাবাস্তব অভিজ্ঞতা। তিনি জানান, চিকিৎসকরা তাকে বলেছেন- তার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা।

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন গুলির ঘটনা ঘটে তখন আমি বক্তব্যের অন্য একটি পার্টের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এই কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা।

সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তার ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও কথা বলেন। তার সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখ-মণ্ডল নিয়েও ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘ফাইট, ফাইট, ফাইট।’

সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকেই বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি। তারা ঠিক বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি মরিনি।

ট্রাম্প জানান, রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্যে বাইডেনের ভয়ংকর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন। কিন্তু হামলার ঘটনার পর তা আবার লিখেছেন। আগেরটি ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ তিনি দেশকে ঐক্যবদ্ধ করতে চান।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, এই ঘটনা তার নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি-না? জবাবে ট্রাম্প বলেন, আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না, এটি সম্ভব কি-না। মানুষ খুবই বিভক্ত।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্ হন।

The post ‘আমি মারা যেতে পারতাম’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর