শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

আরও নির্যাতন করতেই ছাত্রীকে ইনহেলার এনে দেয় মনোজিৎ, মারাত্মক অভিযোগ! দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৪ সময় দেখুন



আরও নির্যাতন চালাতেই আইন কলেজের নির্যাতিতা ছাত্রীকে ইনহেলার এনে দিয়েছিল অভিযুক্ত মনোজিৎ মিশ্র৷ এতটাই বেপরোয়া ছিল সে৷ আইন কলেজে গণধর্ষণ মামলায় এ দিন আদলতে শুনানি চলাকালীন এমনই অভিযোগ করলেন সরকারি আইনজীবী৷ পাশাপাশি, নির্যাতিতার আইনজীবী আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেন, ছাত্রীর আস্থা অর্জন করার পর বিশ্বাসভঙ্গ করে তাঁর উপরে নির্যাতন চালিয়েছে মনোজিৎ৷ কসবা কলেজ কাণ্ডে মঙ্গলবার আলিপুর এসিজেএম আদালতে পেশ করা হয় কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ধৃত চারজনকে৷ যদিও ধৃত গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ, জাইব এবং প্রমিত মুখোপাধ্যায়ের আইনজীবীরা কেউই তাঁদের হয়ে জামিনের আবেদন করেননি৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর