শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

আরও ১০ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ সময় দেখুন
আরও ১০ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন


ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় আরও ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিন মেডিসিনের প্রভাষক ডা. আয়েশা পারভীন। সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক শুভ জয় বৈদ্য।

শুভ জয় বৈদ্য বলেন, ‘আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের ডিএনএ পরীক্ষার জন্য হাড় ও টিস্যু সংগ্রহ করা হয়েছে। বুধবার ৬টি মরদেহের নমুনা সংগ্রহ করা হযেছে। এ ছাড়া মরদেহ দাবিদারদের মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।‘

এরআগে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর। তিনি বলেন, ‘আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৭ জন অজ্ঞাত। যাদের বয়স আনুমানিক ২০ থেকে ৪০ পর্যন্ত। অজ্ঞাতদের মধ্যে একজন মহিলা ও ৬ জন পুরুষ।’

বাকিরা হলেন- শরিয়তপুরের নড়িয়ার উপজেলার পূর্ব হালইসার গ্রামের মুছাই দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫) ও নেত্রকোনা মদন উপজেলার পদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৬)।

এসআই বলেন, ‘এ ছাড়া ২-৩টি মরদেহের একাধিক পরিবার দাবিদার পাওয়া গেছে। সব মরদেহ ও দাবিদারদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। গতকাল ৬টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ নমুনার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর