রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে: আখতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৬ সময় দেখুন
আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে: আখতার


ঢাকা: আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা ও মহানগর সমন্বয় সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি গোপন রেখে সই অনুষ্ঠান করেছে। তিনি বলেন, ‘ওইদিন যদি এনসিপি সেই সনদে সই করতো, তাহলে সনদের অপমৃত্যু হতো।’

আখতার হোসেন বলেন, ‘‘সরকার এখনো পর্যন্ত জুলাই সনদের আইনিভিত্তির বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করেনি। দ্রুত তা খোলাসা করতে হবে। যদি ৯০-এর মতো ‘মুছে ফেলার রাজনীতি’ শুরু হয়, এনসিপি তা প্রতিহত করবে।”

তিনি অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন আইন (আরপিও) পরিবর্তনের পাঁয়তারা চলছে। যদি একটি দলের কারণে আরপিও বাতিল করা হয়, তাহলে বুঝে নিতে হবে—এটি সরকারের লন্ডনে গিয়ে বৈঠক করে আসার প্রভাব।’

এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি রাজনীতির সুযোগ পেলে দেশ ধ্বংস করে ফেলবে। তাই এই দুই দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।’

সভায় এনসিপির সভাপতি নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর