রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

‘আর্থিক সহায়তা পেলে বছরে ২০ লাখ ড্রোন তৈরি করতে পারবে ইউক্রেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০২ সময় দেখুন
‘আর্থিক সহায়তা পেলে বছরে ২০ লাখ ড্রোন তৈরি করতে পারবে ইউক্রেন’


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের কাছ থেকে আর্থিক সহায়তা পেলে বছরে ২০ লাখ ড্রোন তৈরি করতে পারবে ইউক্রেন। দেশটির ডিজিটাল রূপান্তর বিষয়ক মন্ত্রী মাইখাইলো ফেডোরভ এ দাবি করেছেন। বর্তমানে ইউক্রেন বছরে ১০ লাখ ড্রোন তৈরি করে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই মন্ত্রী জানান, আমাদের নির্মাতারা সক্ষমতার চেয়ে অনেক কম ড্রোন তৈরি করছে, কারণ তাদের হাতে পর্যাপ্ত তহবিল নেই। ২০২৪ সালে ১০ লাখের বেশি ড্রোন তৈরির পথে রয়েছে ইউক্রেন।

তিনি বলেন, আমরা ড্রোন বাজার এতটা বড় করতে সক্ষম হয়েছি যে ১০ লাখ বা এমনকি ২০ লাখের বেশি ড্রোন তৈরি করতে পারি। সব ধরনের ড্রোন উৎপাদন আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনীয় এই মন্ত্রী বলেন, ইউক্রেনের ড্রোন শিল্পে ২০০টিরও বেশি কোম্পানির রয়েছে। তারা বিভিন্ন ধরনের আনক্রুড এরিয়াল সিস্টেম তৈরি করছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত ড্রোনের ৯০ শতাংশই ইউক্রেনে তৈরি করা হয়।

মাইখাইলো ফেডোরভ জানান, ইউক্রেনের ড্রোন খাতের তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো আর্থিক। ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সহায়তার অভাব অনুভব করছে। তবে এ খাতে ইউরোপ সাহায্য করছে। গত সপ্তাহে যুক্তরাজ্য বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য কমপক্ষে ১০ হাজার ড্রোন কিনতে সহায়তা করার জন্য ৩২৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর