শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

আলমারি পরিষ্কার করার সব থেকে বড় উপায় লক্ষ্য করা গিয়েছে ৷ The super hit tips of Almirah cleaning. – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৫৬ সময় দেখুন
আলমারি পরিষ্কার করার সব থেকে বড় উপায় লক্ষ্য করা গিয়েছে ৷ The super hit tips of Almirah cleaning. – News18 Bangla


#কলকাতা: প্রতিটি মানুষই বাড়ির বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য নানান ধরনের কাজ করে থাকেন ৷ বাড়ির বিভিন্ন আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও অনেক সময়েই দায়িত্বর মধ্যে পড়ে ৷ ঘরের ভিতরের যে সমস্ত আসবাবপত্র রাখা হয় তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসবাবটি হল আলমারি ৷

আলমারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত বড় একটি কাজ ৷ তবে দক্ষতার সঙ্গে আলমারি পরিষ্কার করলে অত্যন্ত সুন্দর ভাবে তা ঝলমল করে ৷ লোহার আলমারিতে একটু তৈলাক্ত বা চটচটে ভাব লক্ষ্য করা যায় ৷ এতে একটু একটু করে ধুলো জমতে থাকে এরপরে আলমারির রং কালো হতে শুরু করে ৷ এই অবস্থায় আলমারি পরিষ্কার করাটা অত্যন্ত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় ৷ এত তৈলাক্ত হয় বলেই সহজে সাফ হয়না ৷ তবে এটি পরিষ্কার করার সময়ে একটি বিষয় মাথায় রাখতে হয় যে যাতে কোনও ভাবে জল না লেগে মরচে ধরে আলমারিতে ৷

লোহার আলমারি পরিষ্কার করতে গেলে বাসন ধোওয়ার স্ক্রাবার কিছুটা ভিজিয়ে দিয়ে কিছুটা ডিটারডেন্টের সঙ্গে টুথপেস্ট দিতে হবে ৷ এই মিশ্রণ এবার আলমারিতে হাল্কা হাল্কা করে ঘষতে হবে ৷ বেশি জলের ব্যবহার করলে চলবেনা ৷ পুরো আলমারি পরিষ্কার হয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে ৷ তারপরেই কয়েক মিনিটের মধ্যেই ঝলমল করবে আলমারি ৷ কাঠের আলমারি পরিষ্কার করতে গেলে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ বাড়িতে প্রস্তুত তরলের সাহায্যেই অতি সহজেই কাঠের আলমারি পরিষ্কার করা যেতে পারে ৷

আরও পড়ুন: Ganesh Chaturthi 2022: দেশের সেরা গণেশ মন্দির! সিদ্ধিদাতাকে একবার দর্শনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে

আরও পড়ুন:  Rice: ভাত খাওয়ার পরই এত ঘুম পায় কেন? ‘ভাত-ঘুমের’ পিছনে আসল বৈজ্ঞানিক কারণ শুনলে চমকে যাবেন!

এক বাটি জলে খাবার সোডা, বাসন মাজার তরল সাবান জলের সঙ্গে মিশিয়ে একটি স্ক্রাবার দিয়ে আলমারি পরিষ্কার করতে হবে ৷ তারপরে একটি শুকনো কাপড়ের সাহায্যে ঘষে দিতে হবে তাতেই এক্কেবারে পরিষ্কার হয়ে যাবে কাঠের আলমারি ৷

Published by:Arjun Neogi

First published:

Tags: Cleaning Tips, Home Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর