শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আ.লীগের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশেই গ্রেনেড হামলা হয়েছিল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
‘আ.লীগের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশেই গ্রেনেড হামলা হয়েছিল’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভা মঞ্চে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল।

শুক্রবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় একথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, “২১ আগস্টের গ্রেনেড হামলা ও গণহত্যার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো দিন। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ‘টেক্সটবুক পলিটিকাল ক্লিনজিং’য়ের একটি সুস্পষ্ট ঘটনা অর্থাৎ ভিন্ন মতাবলম্বী একটি রাজনৈতিক গোষ্ঠীকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুস্পষ্ট ঘটনা। সেদিন খুনিগোষ্ঠী গ্রেনেড হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু না হওয়ায় ঘটনাস্থল ছেড়ে যাবার সময় স্নাইপার গান দিয়ে শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল।”

নেতৃদ্বয় বলেন, ‘তৎকালীন খালেদা-নিজামী-মুজাহিদের সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে নিয়োজিত করে ২১ আগস্টের গ্রেনেড হামলা-গুলিবর্ষণ-গণহত্যা সংগঠিত করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটনার আলামত ধুয়ে মুছে সাফ করা হয়েছিল এবং তদন্তের নামে একের পর নাটক সাজানো হয়েছিল।’

২১ আগস্টের বর্বরতার সঙ্গে যুক্ত রাজনৈতিক শক্তি ও ব্যক্তিরা কোনো অজুহাতেই মাফ পেতে পারে না, গণতান্ত্রিক রাজনীতিতে হালাল হতে পারে না, স্পেস পেতে পারে না উল্লেখ করে তারা আরও বলেন, ‘২১ আগস্টের হোতারা শুধু গণতন্ত্রই নয়, বাংলাদেশ রাষ্ট্রের শত্রু।’ তারা এই চিহ্নিত বর্বর খুনীগোষ্ঠীকে রাজনীতি ও গণতন্ত্রের মাঠ থেকে বিতারণের জন্য সব গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর