শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আ.লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
‘আ.লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। সাধারণ মানুষ যদি সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, জবাবদিহিতা থাকে না। দেশের মানুষ চায় একদিনের জন্য হলেও ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হোক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী জাপায় যোগ দিতে এলে তিনি এ কথা বলেন। এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন আইনজীবী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বার বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন, আর এখন ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম। মামলা করলে পাঁচ বছরে মামলার রেজাল্ট আসে না। কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়।’

তিনি বলেন, ‘রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না। রাজনৈতিক দল থাকবে না, দেশে রাজনীতিও থাকবে না। নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘চলমান নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মরিয়া হয়ে উঠছে একদল। আবার নৌকার সমর্থকরাই নৌকা ডুবিয়ে দিচ্ছে।’

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আর গণতন্ত্র নিপাত গেছে। একটি দল ভোট ডাকাতি শুরু করেছে, অন্যদল ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। এমন একটি দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি, এমন দেশের জন্য বীর শহিদরা জীবন দেয়নি, এমন দেশের জন্য মা-বোনেরা সম্ভ্রম দেয়নি। দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না, দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।’

এ সময় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই সচেতন মহল বিশ্বাস ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। দেশের মানুষ বিশ্বাস করে জাতীয় পার্টি সরকার গঠন করলেই তাদের সব অধিকার নিশ্চিত হবে। দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন চির বিদায় দিতে জাতীয় পার্টির বিকল্প নেই।’

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম শরু চৌধুরী, যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, ইকবাল হোসেন তাপস, মো. বেলাল হোসেন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর