শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

‘আ.লীগ কর্মীদের আগামী ২০-৩০ বছর কোনো অভাব হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
‘আ.লীগ কর্মীদের আগামী ২০-৩০ বছর কোনো অভাব হবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী বিশ-ত্রিশ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আর বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই। ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিসহ জীবন যাপন করছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে ফেনী জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোট নিয়ে ভাবছে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনশ’ আসনেই প্রার্থিতা চূড়ান্তে কাজ করছে জাতীয় পার্টি। দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই আমাদের রাজনীতি।’

আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘জাতীয় পার্টি কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। দেশের মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়ক পথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল। যেখানে তারা বিনামূল্যে সব চিকিৎসা পাবে।’

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা আগামী নির্বাচনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গলে ভোট দিতে অপেক্ষা করছেন।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফেনী জেলা আহ্বায়ক রাশেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর