রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


ঢাবি করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৮:২০ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। ছবি: সারাবাংলা

ঢাকা: গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘জুলাই স্পিরিট’ ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গঠন করতে ‘জুলাই ঐক্য’ নামক একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ৩৫টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে যাত্রা শুরু করেছে এ প্লাটফর্মটি।

মঙ্গলবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্ল্যাটফর্মের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক ইবনে আলী।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জুলাই ঐক্যের আরেক সংগঠক এবি জুবায়ের।

লিখিত বক্তব্যে মোসাদ্দেক ইবনে আলী বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিগত সাড়ে ১৫ বছরের দমন-পীড়ন, দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এই গণ-অভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশী মানুষকে। সেই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১ হাজার মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

তিনি বলেন, কিন্তু জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত। সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহিদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চুড়ান্ত অপমান অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পূনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল। সেই সঙ্গে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোষরা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই, আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আজ ‘জুলাই ঐক্য’ নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি।

মোসাদ্দেক জানান, সকল প্রকার বিভক্তি দূর করে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি। তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও ২৪ এর গণহত্যা, শাপলা ট্রাজেডি, পিলখানা ট্রাজেডি, গুম, খুন, দূর্নীতিসহ গত ১৫ বছরে যে সকল অপকর্ম সংঘঠিত হয়েছে তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করবে আমাদের এই জোট।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে মোসাদ্দেক বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবে বিকেল ৪টায় মানববন্ধন করা হবে।

এ সময় তিনি দল মত নির্বিশেষে সবাইকে এ মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানান।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান, সাংস্কৃতিক সংগঠন একতার বাংলাদেশের প্রতিনিধি প্লাবন তারিখ এবং জুলাই ভিত্তিক বেশ কিছু সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সারাবাংলা/কেকে/ইআ

আ.লীগ নিষিদ্ধের দাবি
জুলাই ঐক্য





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর