রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ইউনূস ইস্যুতে ১৬০ ব্যক্তির বিবৃতির প্রতিবাদ জানালেন ৫০ সম্পাদক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
ইউনূস ইস্যুতে ১৬০ ব্যক্তির বিবৃতির প্রতিবাদ জানালেন ৫০ সম্পাদক


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তির বিবৃতিকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন গণমাধ্যমের ৫০ জন সম্পাদক।

শনিবার (২ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের এই সম্পাদকরা এক বিবৃতিতে এর প্রতিবাদ জানান। তারা এ ধরনের বিদেশি বিবৃতিকে ‘অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিক’ বলেও উল্লেখ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন উল্লেখ করে তারা বলেন, এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী।

আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং নোবেল বিজয়ীদের এ ধরনের বিবৃতি ও চিঠি ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য করে সম্পাদকেরা বলেন, একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না- এমন দাবি ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী।

সম্পাদকরা বলেন, আমরা মনে করি, তারা মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন। তাই তারা অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ড. ইউনূসকে আদৌ হয়রানি করা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই আহ্বান জানিয়েছেন, আমরাও তা সমর্থন করি।

তারা আরও বলেন, বিদেশি চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যে কোনো মহলের এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেবে না।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান সম্পাদেকরা।

বিবৃতি দেওয়া সম্পাদকেরা হলেন—

ইকবাল সোবাহান চৌধুরী (ডেইলি অবজারভার), গোলাম রহমান (আজকের পত্রিকা), তাসমিমা হোসেন (ইত্তেফাক), আবুল কালাম আজাদ (বাংলাদেশ সংবাদ সংস্থা), ইমদাদুল হক মিলন (কালের কণ্ঠ), আলমগীর হোসেন (সমকাল), সাইফুল আলম, (যুগান্তর), নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), ফরিদ হোসেন (ইউএনবি), শ্যামল দত্ত (ভোরের কাগজ), নাঈমুল ইসলাম খান (ইমিরিটাস এডিটর), আলতামাশ কবির (সংবাদ), আজিজুল ইসলাম ভূঁইয়া (পিপলস টাইম), রেজাউল করিম লোটাস (ডেইলি সান), শাহজাহান সরদার (বাংলাদেশ জার্নাল), নাসিমা খান মন্টি (আমাদের নতুন সময়), রফিকুল ইসলাম রতন (বাংলাদেশ বুলেটিন), ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), সন্তোষ শর্মা (কালবেলা), শরীফ শাহাবুদ্দিন (বাংলাদেশ পোস্ট), শামীমা এ খান (জনকণ্ঠ), কমলেশ রায় (সময়ের আলো), মুস্তাফিজ শফি (প্রতিদিনের বাংলাদেশ), মোস্তফা মামুন (দেশ রূপান্তর), বেলায়েত হোসেন (ভোরের ডাক), চৌধুরী জাফরউল্লাহ শারাফাত (দৈনিক বাংলা), শামীম সিদ্দিকি (আলোকিত বাংলাদেশ), আব্দুল মজিদ (সংবাদ সারাবেলা), রিমন মাহফুজ (সংবাদ প্রতিদিন), মফিজুর রহমান খান বাবু (বাংলাদেশের আলো), আরিফুর রহমান দোলন (ঢাকা টাইমস), নুর হাকিম (সকালের সময়), মো. জসিম, সম্পাদক (আমার বার্তা), আখলাকুল আম্বিয়া (স্বাধীন বাংলা), এস এম নূরে আলম সিদ্দিকী (আজকের দর্পণ), ফরিদ বাঙালী (লাখো কণ্ঠ), ড. আসাদুজ্জামান (বাংলাদেশ সমাচার), কিশোর আদিত্য (প্রথম কথা), দীপক আচার্য (দ্যা সাউথ এশিয়ান টাইমস), আবু সাঈদ (আজকের সংবাদ), আতিকুর রহমান চৌধুরী (দর্পণ প্রতিদিন), রফিকুল ইসলাম (আলোর বার্তা), মো. সেলিম (ডেইলি ইভিনিং নিউজ), মোস্তাফা হোসেন চৌধুরী (অগ্রসর), নাজমুল হক সরকার (বর্তমান), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), মো. সাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), নাজমুল আলম তৌফিক (ডেইলি সিটিজেন টাইমস), হেমায়েত হোসেন (কান্ট্রি টুডে), শেখ জামাল (মুখপাত্র)।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর