বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইথিওপিয়ার সরকারি বাহিনী নারী নিপীড়নে জড়িত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
ইথিওপিয়ার সরকারি বাহিনী নারী নিপীড়নে জড়িত


আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ার সরকারি বাহিনী এবং সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী তিগ্রাইয়ের বিরোধপূর্ণ এলাকায় নারীর প্রতি ব্যাপক সহিংসতা চালিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।

২০২১ সালের মার্চ-জুন মাস পর্যন্ত যৌন সহিংসতার শিকার ৬৩ নারী এবং চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অ্যামেনস্টি এই প্রতিবেদন তৈরি করেছে। যাদের মধ্যে শিশু এবং অন্তঃস্বত্তা নারীও রয়েছেন।

প্রতিবেদনে অ্যামেনস্টি জানিয়েছে, ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ); ইরিত্রিয়ান ডিফেন্স ফোর্স (ইডিএফ); আমহারা রিজিওনাল ফোর্স (এএসএফ); ফ্যানো — এই সংগঠনগুলো ধর্ষণ এবং যৌন নিপীড়নের সঙ্গে জড়িত।

নিপীড়নের শিকার অন্তত ২৮ নারী জানিয়েছেন, ইরিত্রিয়ার সরকারি বাহিনী বেশিরভাগ ধর্ষণের সঙ্গে জড়িত।

বুধবার (১১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামেনস্টি জানিয়েছে, তিগ্রাইয়ের নারী এবং কন্যাশিশুদের ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌনদাসী বানানো, নিপীড়ন এবং মৃত্যুর হুমকি দিয়ে যৌনক্রিয়ায় বাধ্য করেছে সরকারি বাহিনী।

অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সরকারি বাহিনীর এই নৃশংস কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর