রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে খুলনায় সংঘটিত হচ্ছে এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ০৮:৪৭


খুলনা: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করা নতুন দল নিয়ে খুলনায় তোড়জোড় চলছে। নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি নামক নতুন দলটি নিয়ে নগরীর অলিতে গলিতে চলছে আলোচনা। জুলাই-আগস্টের আন্দোলনে অংশীজনরা এখানে নতুন দলটিতে সংগঠিত করছে।

জানাগেছে, জেলা ও নগর কমিটি সাজগোজ করার জন্য নতুনরা দৌড়ঝাঁপ করেছে। আন্দোলনের অভিজ্ঞতার ঝুলিতে ভারি হলেও এ নগরীর রাজনীতিতে তারা নতুন মুখ। স্থানীয় একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে নয়া নেতৃত্ব প্রথমবার প্রকাশ্যে আসবে।

স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের পরিচয় তৈরি হয়েছে নগরবাসীর কাছে। দলকে সুসংহত করতে এবং জনসমর্থন দেখাতে গেল শুক্রবার ৫০টি বাস নিয়ে স্থানীয় কর্মীরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। এখানে স্থানীয় কর্মীরা আশার আলো দেখতে পান।

দক্ষিণ জনপদের ৫ জনকে কেন্দ্রীয় প্রতিনিধি মনোনীত করা হয়েছে। দক্ষিণাঞ্চলে দলকে সংগঠিত করবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক তানজীল মাহমুদ, যুগ্ম মূখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না, যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল ইসলাম ও সংগঠক ওয়াহিদুজ্জামান।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলাম বলেন, দল আত্মপ্রকাশের পর থেকে খুলনায় সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনায় জেলা ও নগর কমিটি গঠন হবে। এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

সারাবাংলা/এনজে

জাতীয় নাগরিক পার্টি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর