শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর সহজ কৌশল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৩৯ সময় দেখুন
ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর সহজ কৌশল


ইনস্টাগ্রাম বর্তমানে লাখ লাখ ক্রিয়েটর ও ব্যবসার জন্য পরিচিতি এবং আয়ের এক বিশাল মাধ্যম হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই কমবেশি সবাই চান তাদের পোস্ট বা রিল যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হয় না, পোস্ট করার সঠিক সময় ও নিয়ম জানা অত্যন্ত জরুরি। ২০২৬ সালের সর্বশেষ অ্যালগরিদম আপডেট অনুযায়ী ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর বেশ কিছু সুনির্দিষ্ট কৌশল রয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থার তথ্য অনুযায়ী, সপ্তাহের কর্মদিবসগুলোতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি এনগেজমেন্ট দেখা যায়। বিশেষ করে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পোস্ট করলে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। দিনের কর্মব্যস্ততার সাথে মিলিয়ে সকাল ৭টা থেকে ৯টা, দুপুর ১১টা থেকে ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টার মধ্যে পোস্ট করা বেশ ফলদায়ক। মূলত মানুষ অফিস বা কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে, মধ্যাহ্নভোজের ব্রেকে কিংবা দিনের কাজ শেষে অবসরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে বলেই এই সময়গুলোতে ভিউ বেশি পাওয়া যায়। অন্যদিকে সোমবার ও শুক্রবারের পাশাপাশি শনি ও রবিবারের মতো ছুটির দিনগুলোতে মানুষের অনলাইন অ্যাক্টিভিটি কিছুটা কম থাকে।

স্বাভাবিক ফিড পোস্টের তুলনায় রিল বা শর্ট ভিডিওর অ্যালগরিদম প্যাটার্ন কিছুটা আলাদা। রিলের ক্ষেত্রে দেখা যায় ভোর ৫টার দিকে পোস্ট করা বেশ কার্যকর, কারণ এই সময়ে অ্যালগরিদম নতুন কনটেন্ট খুব দ্রুত ইনডেক্স করে নেয়। ফলে দিন বাড়ার সাথে সাথে সকালে অ্যাপে ঢোকা দর্শকদের ফিডে সেই রিলটি চলে আসে। এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়টুকুও রিল পাবলিশ করার জন্য অত্যন্ত উপযোগী।

তবে সবার অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট কোনো ‘গোল্ডেন টাইম’ নেই। ফলোয়ারদের বয়স, ভৌগোলিক অবস্থান ও পেশাভেদে তাদের অনলাইন অ্যাক্টিভ থাকার সময় বদলে যায়। তাই যেকোনো অ্যাকাউন্টের অর্গানিক রিচ বাড়াতে ইনস্টাগ্রামের নিজস্ব ‘Professional Dashboard’ বা ‘Insights’ অপশন নিয়মিত চেক করে ফলোয়ারদের সর্বাধিক সক্রিয়তার সময় জেনে নিয়ে কনটেন্ট পোস্ট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর