বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইন্দোনেশিয়ায় মাদরাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, নিখোঁজ ৩৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ সময় দেখুন
ইন্দোনেশিয়ায় মাদরাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, নিখোঁজ ৩৮


ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি মাদরাসা ভবন ধসে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সাফি বলেন, ভবন ধসের ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা ১০২।

এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে পূর্ব জাভার সিদোয়ারজোর আল-খোজিনি ইসলামি বোর্ডিং স্কুল ধসে পড়ে। সে সময় শিক্ষার্থীরা নামাজের জন্য জড়ো হচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, ভবনটির চতুর্থ তলায় ঢালাইয়ের কাজ চলার সময় মাদরাসার ভিত্তিস্তম্ভ ধসে পড়ে; ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচে ৩৮ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা তাদের সন্ধান করছেন। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য ৯১ জন কোনোমতে পালাতে সক্ষম হয়েছে।

সংস্থাটি আরও জানায়, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য এলাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ঘটনাস্থল পর্যবেক্ষণ, অবশিষ্ট কাঠামোর নজরদারি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য উদ্ধারপথ প্রস্তুত করা এ মুহূর্তে মাঠে থাকা দলগুলোর প্রধান লক্ষ্য।

গতকাল ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০০ জন শিক্ষার্থী এই ধসের শিকার হয়েছে; যাদের মধ্যে একজন ছাড়া অন্য সবাইকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনা এক মাসের কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ভবন ধসের ঘটনা।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, ৩ সেপ্টেম্বর পশ্চিম জাভার বোগোর জেলায় কোরআন তিলাওয়াত অনুষ্ঠান চলার সময় একটি কমিউনিটি হল ধসে পড়ে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর