রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৯৭ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

ইবিতে পরীক্ষা ঈদের পর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ইবিতে পরীক্ষা ঈদের পর


পল্লব সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট

পবিত্র ঈদুল আজহার পরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে অনলাইন বা স্বশরীরে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নির্ধারণ করবে।

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দফতর।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিভাগ চাইলে স্বশরীরে ও অনলাইনেও পরীক্ষা নিতে পারবে।

করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্বশরীরে নাকি অনলাইনে গ্রহণ করা হবে সে বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করবে বিভাগের একাডেমিক কমিটি। এছাড়াও সরকারি সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কমিটির সভা শুরু হয়।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর