বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইরান হামলা করবে শঙ্কায় ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
ইরান হামলা করবে শঙ্কায় ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক

ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সেই আশঙ্কা থেকে নিজেদের কর্মীদের ইসরায়েলে ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে দেশটি। যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, বৃহত্তর জেরুজালেম, তেল আবিব ও বীর শেবার বাইরে অন্য কোথাও যেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা না যান।

গত ১ এপ্রিল বিমান হামলার শিকার হয়েছিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট। ওই হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা প্রাণ হারান। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। জানিয়েছে, প্রতিশোধও নেওয়া হবে।

বিবিসির খবরে বলা হয়, ১ এপ্রিলের ওই হামলার দায় স্বীকার করেনি কোনো দেশ বা সংগঠন। ইসরায়েলও হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা ওই হামলার নেপথ্যে ইসরায়েলের দায়ই দেখছেন।

ওই হামলার জের ধরে ইরানের প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ের কারণেই ইসরায়েলে নিজ নাগরিকদের ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই সিদ্ধান্তের পেছনে কিছু সুনির্দিষ্ট পর্যবেক্ষণ তাদের রয়েছে। তবে সেসব বিষয় তিনি প্রকাশ করবেন না। তিনি বলেন, এটা পরিষ্কার যে আমরা মধ্যপ্রাচ্য, বিশেষভাবে ইসরায়েলের হুমকিতে থাকা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও ইসরায়েলে তাদের কর্মীদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইসরায়েল সরকার ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি হামলার আশঙ্কা করছে। আর সেটি হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর