শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন
ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে


ঢাকা: বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের ভাষ্য, তদন্তে ইলিয়াস আলী-কে গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমান-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে রোববার সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এরপর রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর