বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরাইলের কারাগার থেকে পালিয়ে গেছে ৬ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
ইসরাইলের কারাগার থেকে পালিয়ে গেছে ৬ ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের একটি কারাগার থেকে ফিলিস্তিন মিলিশিয়া গ্রুপের ৬ সদস্য পালিয়ে গেছে। উত্তর ইসরাইলে অবস্থিতি উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার থেকে রাতে পালিয়ে যায় তারা। ইসরাইলের পুলিশ সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, পলাতকদের ধরতে ইসরাইলের ওই অঞ্চলের রাস্তায় রাস্তায় টহল বসানো হয়েছে। পুলিশ ধারণা করছে, পলাতকরা উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরের জেনিনের দিকে পালিয়েছে। জেনিন শহরে ফিলিস্তিনি মিলিশিয়ারা প্রায়ই ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। ওই শহরে ফিলিস্তিনিদের শক্ত অবস্থান রয়েছে।

জানা গেছে, রোববার রাতে ইসরাইলের জিলবোয়া কারাগার থেকে পালিয়ে যায় ওই ৬ ফিলিস্তিনি মিলিশিয়া। এ কারাগারটি ইসরাইলের সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত কারাগারের একটি বলে দাবি করা হয়।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ৬ ফিলিস্তিনি একটি সুরঙ্গ তৈরি করে পালিয়ে যান। তাদের বাইরে থেকে সাহায্য করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যগুলোতে সুরঙ্গের ছবি প্রকাশ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের মিলিশিয়া গ্রুপ জেল পলাতকদের ভূয়সী প্রশংসা করেছে। ওই মিলিশিয়া গ্রুপের মুখপাত্র সাউদ শিহাদ বলেন, এটি একটি মহান বীরত্বপূর্ণ কাজ, যা ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মক ধাক্কা দেবে এবং ইসরাইলের সেনাবাহিনী এবং সমগ্র ব্যবস্থাকে মারাত্মক আঘাত করবে।

এছাড়া হামাসের মুখপাত্র ফাওজি বাহউমও জেল পলাতকদের প্রশংসা করেছেন। তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম কারাগারের ভিতর ও বাইরে অবিরাম চলছে এবং প্রসারিত হয়েছে।

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, পলাতকদের মধ্যে একজনের নাম জাকারিয়া যুবেইদি। তিনি জেনান শহরভিত্তিক মিলিশিয়া গ্রুপের সাবেক নেতা। পলাতক অপর তিনজন ইসরাইলিদের উপর প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন সাজা ভোগ করছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর