বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলের সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করল ফিলিস্তিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
ইসরাইলের সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করল ফিলিস্তিন


আন্তর্জাতিক ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরের জেনিনে সেনাবাহিনীর অভিযানের পর ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও নিরাপত্তা সমন্বয় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক বৈঠকের পর প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেনেহ জানান, ফিলিস্তিনি নেতৃত্ব ইসরায়েলি পক্ষের সঙ্গে সবরকমের যোগাযোগ ও বৈঠক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জেনিনের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা সমন্বয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আকাবা এবং শারম এল শেখ বৈঠকে ইসরায়েলের সঙ্গে কিছু প্রতিশ্রুতি ও বোঝাপড়া হয়েছিল। তবে তা এখন আর কার্যকর নয়।’ ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ফিরিয়ে আনার জন্য গত ২৬ ফেব্রুয়ারি এবং ১৯ মার্চ ওই দুই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানকে ‘নতুন যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানায় ফিলিস্তিন। আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি দখলদার সরকার জেনিন শহর এবং শিবিরে যা করছে তা আমাদের প্রতিরক্ষাহীন জনগণের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধাপরাধ।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ আত্মসমর্পণ করবে না বা সাদা পতাকা উত্তোলন করবে না। বরং দখলদাররা পরাজিত হয়ে স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত এই নৃশংস আগ্রাসনের মুখে তাদের ভূমিতে ফিলিস্তিনিরা অটল থাকবে।

এর আগে, সোমবার ভোরে জেনিন শহরের শরণার্থী শিবিরে একযোগে ইসরাইলি আকাশ ও স্থল সেনারা হামলা চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ইসরাইলি হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি জেনিন শিবির ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর