বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলে হামলার কারণ জানাল হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
ইসরাইলে হামলার কারণ জানাল হামাস


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে হামাস। শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনটি। খবর আলজাজিরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা’কে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেছেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যেসব নৃশংসতার সম্মুখীন হয়েছেন তার জবাব দিতেই এই সামরিক অভিযান শুরু করেছেন তারা।

তিনি আরও বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় নৃশংসতা বন্ধ করুক। ফিলিস্তিনি জনগণ ও আমাদের আল-আকসার মতো পবিত্র স্থান- এসব জিনিসগুলো এই যুদ্ধ শুরু করার পিছনের কারণ।’

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মাদ দেইফ বলেন, ‘পৃথিবীর শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন। এই হামলায় ৫ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যার কাছে বন্দুক আছে, তাদের তা বের করা উচিত, সময় এসেছে।’

‘পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের’ পাশাপাশি ‘আরব এবং ইসলামিক দেশগুলোকে’ যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে হামাসের হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসরাইলের জরুরি সেবা এ তথ্য জানিয়েছে। আরও অন্তত ৫৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসের যোদ্ধারা অন্তত ৩৫ ইসরাইলিকে বন্দি করেছে বলে ইসরাইলি রেডিওর খবরে বলা হয়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর