রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিসে তালা হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম

ইসরায়েলি হামলায় গাজায় ৬ ভাইসহ নিহত ৩৭ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫ ১২:২৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৩

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ ভাই রয়েছেন। তারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। আহত হয়েছেন আরও ১১১ জন।

সোমবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও ১১১ জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯৫০ জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

সারাবাংলা/এসআর

৩৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom