সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক বিএনপি নেতা গ্রেফতার


নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মো. আছিম উদ্দীন (৪৫)-কে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়।

রোববার (৭ ডিসেম্বর) রাতে ডিমলা থানা পুলিশ তাকে উপজেলার রহমানগঞ্জ বাজারে অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।

জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেজে জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন লিখেন, ‘হরে কৃষ্ণ হরে বল শুয়োরের বাচ্চা মুসলমান।’ তার এ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

আটক আছিম উদ্দীন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ফার্মেসীর ব্যবসায়ী এবং ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন। বর্তমানে নীলফামারী জেলা বিএনপির অধীনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব আলম সারাবাংলাকে জানান, ‘১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীনকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। জামিনের চেষ্টা করেও পাচ্ছি না। দল থেকেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে আছিম উদ্দীনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার সারাবাংলাকে জানান, আটক আছিম উদ্দীনকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর