রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট প্রদানকে কেন্দ্র করে ধর্ষণ, জামায়াতের নিন্দা গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা Aiden Markram’s captain’s knock powers South Africa to comfortable 7-wicket win over New Zealand | Cricket News Nagarjuna Was Offered Akshaye Khanna’s Role In Dhurandhar?; Zeeshan Ayyub On Ghooskhor Pandat Row | Bollywood News কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ নাসের রহমানের কৃতজ্ঞতা জনগণের প্রতি শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি

ইয়াসে ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্কুলগুলো আশ্রয়কেন্দ্র বানানোর নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২১৭ সময় দেখুন
ইয়াসে ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্কুলগুলো আশ্রয়কেন্দ্র বানানোর নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের যেসব অঞ্চল ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয় ও সেবা কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বুধবার (২৬ মে) এই নির্দেশনাটি জারি করে।

নির্দেশনায় বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে বাংলাদেশের উপকূলীয় ও পার্শ্ববর্তী এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য স্বাস্থ্যবিধি মেনে জরুরি ভিত্তিতে খুলে দিতে হবে।

মাউশি আরও বলে, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংগ্রহ করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট জেলার সমন্বিত তালিকা মাউশির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত পূর্ববর্তী ও পরবর্তী সময়ে উপদ্রুত এলাকায় অবস্থিত মাউশির আওতাধীন সব পর্যায়ের দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সব দফতর/প্রতিষ্ঠান প্রধান/নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করবেন। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক উপপরিচালক ও পরিচালকরা সার্বক্ষণিক মনিটরিং করবেন।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর