বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি

ঈদুল আজহার পর এইচএসসির ফরম পূরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২১৪ সময় দেখুন
ঈদুল আজহার পর এইচএসসির ফরম পূরণ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদুল আজহার পর শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। এবারের ফরম পূরণের কাজ হবে অনলাইনে। পরীক্ষার ফি দিতে অনলাইন লেনদেনের মাধ্যমগুলো ব্যবহার করে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর পর ফরম পূরণ শুরু হবে। কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই ফিও কম নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা জারি করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি গতবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে। গতবারের অভিজ্ঞতায় নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ কমে যাওয়ার প্রবণতা বেশি। এজন্য পরীক্ষার সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি।

তিনি আরও বলেন, করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন নির্ধারণ হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে।

‘আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে।’-বলেন শিক্ষামন্ত্রী

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর