শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১৭ সময় দেখুন
উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক


ঢাকা: সর্বাধুনিক প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, টেকন্যিকাল বিভিন্ন বিষয়সহ উন্নততর চিকিৎসাসেবা বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিতে চীনে যাচ্ছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল।

সোমবার (২৪ আগস্ট) প্রতিনিধি দলটি বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী মহোদয়ের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য চিকিৎসক প্রতিনিধি দলের প্রতি চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে বিএমইউসহ দেশের রোগীদের চিকিৎসাসেবাসহ স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহবান জানান।

প্রতিনিধি দলে রয়েছেন- কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সিদ্দিক আব্দুল্লাহ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার, কালোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলাউদ্দিন এবং ইউরোলজি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুল ইসলাম খন্দকার।

বিএমইউ’র সঙ্গে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি সই এবং বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে নেওয়া ‘২০২৬ ট্রেনিং অ্যান্ড একচেঞ্জ প্রোগ্রাম ফর মেডিক্যাল প্রোফেশনালস ফ্রোম বাংলাদেশ’ কর্মসূচীর অংশ হিসেবে বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দল এই প্রোগামে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান করবেন। এসময় বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দলটি কার্ডিললজি (হৃদরোগ), ক্লিনিক্যাল অনকোলজি (ক্যান্সার), শিশু, জেনারেল সার্জারি, কলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান আহরণ ও দক্ষতা অর্জন করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর