সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নয়টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীরা হলেন—
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে জিয়াউল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান,ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ।
শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে (৮ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৮জন মনোনয়ন প্রত্যাশী।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য (ভিসি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে মনোনয়ন দেয়া হয়েছে।
সারাবাংলা/এনআর/আইই