রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নিয়ম রক্ষার এই উপজেলা পরিষদ নির্বাচন অপ্রয়োজনীয় এবং অর্থ ও সময়ের অপচয় মাত্র। এই নির্বাচনের সঙ্গে বাস্তবে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থার কোনও সম্পর্ক নেই। এই নির্বাচন উপজেলায় চর দখলের মতো সরকারি দলের বিত্তবান ও প্রভাবশালীদের আধিপত্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের টাকা দশগুণ বৃদ্ধি করে প্রকারান্তরে নিবেদিতপ্রাণ জনবান্ধব রাজনীতিকদের নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদেও কালো টাকার মালিক এবং মাফিয়া দুর্বৃত্তদের রাজত্ব কায়েম করা হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর কোনো উপজেলা কার দখলদারিত্বে থাকবে তার বন্দোবস্ত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্যতিক্রম ছাড়া এই নির্বাচনেও সাধারণ মানুষের বিশেষ কোনো আগ্রহ নেই। দেশে গোটা নির্বাচনি ব্যবস্থাই ভেঙে পড়েছে; দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে আর কিছু অবশিষ্ট নেই। নির্বাচনের প্রতি একটা গণ অনাস্থা ও গণহতাশা তৈরি হয়েছে। বিরোধী দলসমূহ এই নির্বাচনে অংশ না নেওয়ায় গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মত এই নির্বাচনও অর্থহীন হয়ে পড়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর