*পলাতক কনের স্বামী জানিয়েছেন, ২০২৫ সালের ১২ মার্চ পানিপথের ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর নববধূ প্রায় ৮ দিন বাপের বাড়িতে ছিলেন। এরপর শ্বশুরবাড়ি এল, পুরো পরিবারের ভালভাবে সেবা করে সকলের মন জয় করে নিল। নবরাত্রি উপবাসের সময় তার আচরণে হঠাৎ পরিবর্তন আসে। উপবাস রাখতে আলাদা ঘরে থাকতে শুরু করেন। এরপরই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরিবারের পক্ষ থেকে এর কারণ জানতে চাইলে তিনি জানান, নিজের বাড়িতেও একইভাবে উপবাস রাখতেন তিনি। এরপর শ্বশুরবাড়ির সকলে আর কথা বাড়াননি, মেনে নেন বধূর একা থাকা। প্রতীকী ছবি।