বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

উহানের সেই ল্যাবের ৩ গবেষক হাসপাতালে ছিলেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৪১ সময় দেখুন
উহানের সেই ল্যাবের ৩ গবেষক হাসপাতালে ছিলেন


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা চীন প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

চীনে কতজন গবেষক করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের অসুস্থতার সময়কাল এবং হাসপাতালে যাওয়ার ব্যাপারে বিশদ তথ্য রয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ল্যাবরেটরি থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে কি না, সে ব্যাপারে আরও অনুসন্ধানের দাবিকে জোরালো করে তুলেছে ওই গোয়েন্দা প্রতিবেদন।

আরও পড়ুন – চীনের গোপন অস্ত্র গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস!

এদিকে, করোনার উৎস অনুসন্ধানে নতুন তদন্ত শুরুর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিনির্ধারনী কমিটির বৈঠক শুরুর আগে এই তথ্য প্রকাশ করা হলো।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, মহামারির শুরুর দিকে চীন থেকে ভাইরাসটির যে ভ্যারিয়েন্টগুলো ছড়িয়েছে সে ব্যাপারে বাইডেন প্রশাসনের প্রশ্ন রয়েছে।

সেই জায়গা থেকে, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে, এই অনুসন্ধান কার্যক্রমে কোনো ধরনের ‘হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাব’ থাকবে না বলেও জানান ওই মুখপাত্র।

এর আগে, করোনার উৎস অনুসন্ধানে ডব্লিউএইচও’র সমীক্ষা নিয়ে মার্চেই প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র, নরওয়ে, কানাডা, ব্রিটেনসহ কয়েকটি দেশ। তারা এ ব্যাপারে আরও অনুসন্ধান এবং মহামারীর শুরুর দিকে মানুষ, প্রাণীর সঙ্গে সম্পর্কিত সব ধরনের তথ্য প্রকাশের দাবি করেছিল।

অন্যদিকে, এই অনুসন্ধানের ব্যাপারে চীনের কাছ সহযোগিতা ও স্বচ্ছতা প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো বক্তব্য রোববার (২৩ মে) পর্যন্ত জানা যায়নি।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাবরেটরি থেকে ভাইরাসটি ছড়িয়েছে কিনা, তার অনুসন্ধান এরই মধ্যে শেষ হয়েছে। ডব্লিুউএইচও’র নেতৃত্বে একটি দল ফেব্রুয়ারিতে উহানের ভাইরোলজি ইনস্টিটিউট পরিদর্শনের পরই অনুসন্ধান কার্যক্রম শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ‘ল্যাব লিক তত্ত্ব’ জোরাল করার কাজ চালিয়ে যাচ্ছে। এটি কি আসলেই উৎস অনুসন্ধান নাকি মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা — প্রশ্ন তুলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, উহানের ল্যাবরেটরি থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে বলে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল। তবে, চীনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর