শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

উড়াল সড়কে ‘ছিনতাইয়ে জড়িত’ ৭ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২১৮ সময় দেখুন
উড়াল সড়কে ‘ছিনতাইয়ে জড়িত’ ৭ যুবক গ্রেফতার


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ সাত যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাত জন নগরীর বিভিন্ন উড়াল সড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এদের মধ্যে ছয়জনকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠের পরিত্যক্ত ঘর থেকে এবং একজনকে দামপাড়া মসজিদ গলি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাতজন হলো— হৃদয় হোসেন (১৯), শহীদুল ইসলাম মনা (২২), চাঁন মিয়া(২১), মো. হাসান (১৯), মো. আরিফ (১৯), মো. আনিছ (১৯) এবং মহসিন উদ্দিন টুকু (৩০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার সাত জনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন ফ্লাইওভারে বিশেষ করে মুরাদপুর-লালখান বাজার এবং কদমতলী ফ্লাইওভারে রাতে অবস্থান নেয়। নির্জন ফ্লাইওভার দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল যাবার সময় গতিরোধ করে। এরপর যাত্রীদের কাছ থেকে টাকা-মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশের অবস্থান টের পেলে তারা পাইপ বেয়ে ফ্লাইওভার থেকে নেমে পালিয়ে যায়।’

ওসি আরও জানান, মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারে ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে একটি পরিত্যক্ত ঘরে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি থেকে মহসিন উদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, দেশীয় তৈরি এলজি, লোহার তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

ফ্লাইওভার কেন্দ্রিক ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে চকবাজার ও কোতোয়ালী থানায় আরও মামলা আছে বলে ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর