#নয়াদিল্লি: খাবারের আঘ্রাণ বাড়িয়ে দিতে কেওড়া জলের জুড়ি নেই। তবে শুধু রসনাতৃপ্তিই নয়, ত্বকের জন্যও কেওড়ার জল দারুণ উপযোগী। এর সুগন্ধ মানসিক শান্তি বজায় রাখতেও খুব ভাল কাজ করে। মগজাস্ত্রে সেরোটোনিন বাড়িয়ে মন ভালো রাখে।
তবে প্রসাধনীতে কেওড়া জলের ব্যবহার চলে আসছে প্রাচীন কাল থেকে। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক রাসয়নিক পদার্থ রয়েছে। যেমন ফেনল, ট্যানিন, গ্লাইকোসাইডস, আইসোফ্ল্যাভোনস, ক্যারোটিনয়েড। ব্রন, সোরিয়াসিস এবং একজিমার মতো বেশ কয়েকটি ত্বকের রোগের চিকিৎসায় এগুলো দারুণ কাজে আসে। টোনার হিসেবেও কেওড়ার জল অসাধারণ৷ ত্বকের ভিতরে প্রবেশ করে নির্জীব ত্বককে ফিরিয়ে দেয় তরতাজা ও নবীন চেহারা৷
ত্বকের ছিদ্র পরিষ্কার করে: দূষণ, আবহাওয়া এবং পরিবেশগত কারণে ত্বকে ময়লা জমে। ধুলো-ময়লায় ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। এ থেকে সহজেই মুক্তি দিতে পারে কেওড়ার জল। অল্প তুলো নিয়ে কেওড়ার জলে ভিজিয়ে মুখে, হাতে ধীরে ধীরে ঘষলে ত্বক থেকে সম্পূর্ণ ময়লা পরিষ্কার হয়ে যায়।
ময়শ্চারাইজেশন প্রদান করে: কেওড়াতে হিউমেক্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে। কেওড়া ফুলের জল শুষ্ক ত্বককে তাৎক্ষণিক হাইড্রেট করে। এক্সফোলিয়েটিং এবং দূষণের সংস্পর্শে আসার ফলে ত্বক যে পরিমাণ আর্দ্রতা এবং জল হারায় তাও পুনরুদ্ধার করে। চোখে মুখে শীতল অনুভূতি দেয় কেওড়া জল।
আরও পড়ুন: Summer Tips: গরমে বানিয়ে ফেলুন আম ভাত, পেট ঠান্ডা রাখবে, পুষ্টি গুণেও ভরপুর!
ত্বকের কোষ পুনরুদ্ধার করে: কেওড়া জল হল প্রাকৃতিক টোনার। এর ব্যবহারে ত্বকে একটা তাজা ভাব তৈরি হয়। কার্ডিও টনিক হিসেবে এটিকে ব্যবহার করা যায় এবং সেই কারণেই এটি রক্তপ্রবাহে সচ্ছলতা আনতে পারে এবং টিস্যুকে সঞ্চালিত করতে পারে। হার্টবিট সহজ করে তোলে এবং হৃদযন্ত্রের পেশিগুলো সক্রিয় রাখে।
ব্রন থেকে মুক্তি: ব্রন, শুষ্ক ত্বক, সোরিয়াসিস, একজিমা এবং রোসেসিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর কেওড়া জল একটি দুর্দান্ত জৈবিক পণ্য। স্কিনের নানান সমস্যা যেমন চুলকানি জ্বলুনি এমনকী স্কিনের ভাঁজে ভাঁজে দাগ পড়ে গেলেও কিন্তু এর থেকে রেহাই মিলতে পারে।
বার্ধক্য দূরে রাখে: কেওড়া জলে প্রচুর পরিমাণে ফেনল এবং ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ত্বকের গভীর স্তর থেকে টক্সিন, ফ্রি র্যাডিক্যাল এবং ময়লা অপসারণ করে। ফলে বলিরেখা, ফাইন লাইন এবং বার্ধক্য কমাতে কেওড়া জলের জুড়ি নেই।
আরও পড়ুন: Health Tips: শুধু ধর্মকর্মে নয়, ধুনোর স্বাস্থ্য উপকারিতা চমকে দেওয়ার মতো, দেখে নিন একনজরে!
কেওড়া জলের ব্যবহার: বাজারে গোলাপ জলের মতোই কেওড়া জলও খুব সহজেই পাওয়া যায়। না কিনে বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। এক গ্লাস জলে কয়েকটা কেওড়া ফুল সেদ্ধ করে সেই জলটা ছেঁকে নিয়ে একটা বোতলে রেখে ফ্রিজে স্টোর করতে হবে। ফেসপ্যাক, ক্রিম, স্ক্রাব, ফেস মিস্ট ইত্যাদিতে কেওড়া জল মিশিয়ে ব্যবহার করা যায়। কিংবা প্রতি রাতে বা সকালে টোনার হিসাবেও ব্যবহার করা যায় কেওড়া জল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care