আজকের ব্যস্ত জীবনে সবাই মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। অবশ্যই, কারোর বেশি স্ট্রেস এবং কারোর কম স্ট্রেস থাকে, তবে অফিসের কাজের কারণে হোক, ব্যবসায় সমস্যা, কিংবা পরিবারের সঙ্গে তর্ক-বিতর্কের কারণে মানুষ নানাভাবে চাপে পড়তে পারে। এমতাবস্থায় প্রতিটি বিষয়ে রেগে যাওয়া স্বাভাবিক । তবে যে কোন কারণে বারবার রেগে যাওয়া মোটেই ঠিক নয়, উল্টে নিজেরই ক্ষতি৷