রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘একদফা আন্দোলনের ঘোষণা শিগগির’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘একদফা আন্দোলনের ঘোষণা শিগগির’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পতনে একদফা আন্দোলনের ঘোষণা শিগগির আসছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চূড়ান্ত আন্দোলন কবে নাগাদ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখতে পারছেন আমরা আন্দোলনে আছি, মূলত একদফার আন্দোলনেই আছি। এটা একেবারে আনুষ্ঠানিকভাবে আসবে তা খুব শিগগির দেখতে পারবেন।

তিনি বলেন, ‘ঈদের পরে আমাদের আন্দোলন আরও জোরদার হবে, আরও বেগবান হবে। আমাদের সঙ্গে যারা একসাথে যুগপৎ আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলনকে আরও বেগবান করব। আন্দোলন বেগবান হবে।’

রোজার পর আন্দোলন একটা পর্যায়ে যাবে, আন্দোলনের রূপরেখা আসছে, এরকম আমরা শুনেছিলাম কিন্তু কিছুই তো দেখা গেল না— এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দেখেন রমজান কিংবা ঈদ বলে কোনো জিনিস নেই। ওটা অন্য ব্যাপার। আন্দোলনের ক্ষেত্রে রমজান বা ঈদ কোনো বিষয় না। আমরা আমাদের মতো করে যাই। রপরেখা বলেন, যা বলেন সবই আসবে। অস্থির হবেন না। আমাদের খবর পেলে ভালো হয়, কিন্তু আমাদের তো কৌশল আছে, আমাদের অনেক কৌশল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।’

তিনি বলেন, ‘এখনও সময় আছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুক, এর আগে তারা পদত্যাগ করুক।’

তিনি বলেন, ‘সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে এসেছি, সংশোধনীর ওপর আলোচনা করছি, পরবর্তীতে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে বলে আমরা আশা করছি।’

বিদেশীদের চাপ ও প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার মানে হচ্ছে যে, সরকার নেই। সেন্ট মার্টিন না দিলে যদি আপনার ক্ষমতায় না থাকা হয় তাহলে তো নাই। বলেছেন যে, উনি দেবেন না। তাহলে উনি নাই। আবার উনি গ্যাস বিক্রি না করলে থাকা যাবে না। তাহলে উনি নাই। মানেটা তো সেটাই দাঁড়ায়।’

‘আসলে এই বক্তব্যটা উনার (প্রধানমন্ত্রী) নিজের, উনার, উনার দলের। আমাদের তো সেটা না। আমাদের বক্তব্য হচ্ছে যে, আমরা বরাবরই বলে আসছি যে, তাদের দু:শাসন এবং গণতন্ত্রবিরোধিতা, রাষ্ট্রদ্রোহিতা এমন এক পর্যায় চলে গেছে যে, সমগ্র দেশের মানুষ, গণতান্ত্রিক বিশ্ব বলতে বাধ্য হচ্ছে যে, এখানে মানবাধিকার নেই, এখানে গণতন্ত্র নেই। আমরা মনে করি যে, দেয়ার ইজ দ্য ট্রুথ’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিশ্বাস করেন- আমার মাঝে মধ্যে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করে এই বাংলাদেশ তো আমরা চাইনি ভাই, ১৯৭১ সালে এরজন্য আমরা যুদ্ধ করিনি,মুক্তিযোদ্ধা হিসেবে এমন একটা পরিবেশ আমরা দেখতে চাইনি। আগেকার দিনগুলোতে কী উৎসবের মতো পোস্টার-টোস্টার দিয়ে সকালবেলা রান্না-বান্না করে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিত। আর এখন ভোটের আশপাশে নাই। কারণ কী যে, এখানে ভোট দিয়ে লাভ নাই, ভোট দিলে উল্টো দিকে চলে যায়। এই এক কঠিন অবস্থা। এই একটা অবস্থার মধ্যে আমরা কী করে আশা করতে পারি যে, এই সরকার থাকবে আর সেখানে সুষ্ঠু ভোট হবে?’

মির্জা ফখরুল বলেন, ‘অর্থনীতি ভালো— এই ধরনের মিথ্যাচার তো তারা ক্রমাগত করে চলেছে। মানুষকে বোকা বানিয়েম ভুল বুঝিয়ে বলা যে, অর্থনীতি খুব শক্ত আছে, ভালো আছে, সবল আছে। দেশের অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেন, তারা সবাই বলবেন, দেশে অর্থনৈতিক সংকট চলছে। এই সংকটটা বড় রকমের সংকট।’

তিনি বলেন, ‘আপনি আমদানি করতে পারছেন না, ব্যাংক থেকে টাকা পাচার হয়ে চলে গেছে। জনগণের যে ন্যুনতম পণ্য সামগ্রী চাল-ডাল-তেলের মূল্য কমিয়ে নিয়ে আসার জন্য কোনো কার্য্কর কাজ করতে পারছেন না। ইনফ্লেশন কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ নাই। বাজেট ও মুদ্রানীতিতে ইনফ্লেশন কমানোর কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ মূল জায়গাগুলো বা সমস্যাগুলোতে এডড্রেস করার কোনো পদক্ষেপ নাই।’

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আওয়ামী লীগ না থাকলে নাকি দেশের উন্নতি হয় না। কোথায় উন্নতি? একটু দেখেন। উড়াল সড়ক, টানেল। আজকে কাঁচা মরিচের দাম তিন‘শ টাকা পার হয়ে গেছে, চার‘শ টাকা। তাহলে কোথায়? হোয়ার ইজ দ্যা গভমেন্ট, গভমেন্ট আছে কি?’

রিজার্ভের অর্থ খরচ সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সিডিপি— এরা বিভিন্ন সময় রিপোর্ট করেছে সেখানে পরিস্কার দেখা গেছে যে, আসলে রিজার্ভের টাকাটা যেটা করেছে, সেটা হচ্ছে যে, ইম্পোর্ট কস্ট দেখিয়ে বেশি করে ওয়ার ইনভয়েস করে টাকা বের করে নিয়ে চলে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই (সিটি) নির্বাচনগুলোতে তো প্রতিন্দ্বন্দ্বিতাই না। নির্বাচনে তো সবসময় একটা প্রতিপক্ষ থাকবে। সেই প্রতিপক্ষই তো নাই। এসব তো ওয়ান সাইডেড, একতরফা। আমরা বলি ওয়াকওভার। এটা নির্বাচন নির্বাচন খেলা করছে, এই তো।’

পশুর হাটে কেনা-বেচা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা পত্রিকায় লিখছেন, এবার গুরুর দাম চড়া, ক্রেতার সংখ্যা কম। যে দাম বেড়েছে সেটার জন্য মানুষ কিনতে পারছে না। কস্ট অব প্রাইজ, তারা যে গরু নিয়ে এসেছে, গরুগুলো পালন করতে তাদের যে খরচটা হয়েছে সেই খরচ এত বেশি ছিল যে, তারা দাম কমাতে পারছে না। যার ফলে বিক্রি হচ্ছে না। এবারের বাজার খুব চড়া। এবার ক্রেতা নেই।’

সুইস ব্যাংক থেকে বাংলাদেশের একাউন্টধারীরা অর্থ তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘টাকা পয়সা যাদের বেশি হাতে আছে, তারা টাকা কোথায় রাখছে কেউ জানে না। এরা আবার এখন সুইস ব্যাংক থেকে সব টাকা বের করে এনেছে? এসব টাকা কাতারে যাচ্ছে না মধ্য প্রাচ্যের যাচ্ছে, তা আমরা জানি না। এটা সত্য যে,সুইস ব্যাংকের টাকা বেরিয়ে আসছে।’

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর