রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

একদিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশে চীনের ৩৯ বিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৭ সময় দেখুন
একদিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশে চীনের ৩৯ বিমান


আন্তর্জাতিক ডেস্ক

একদিনের ব্যবধানে চীনের ৩৯টি যুদ্ধবিমান আবারও নিজেদের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে উড়ে গেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার (২ অক্টোবর) চীনের বিমানগুলো দেশটির আকাশসীমায় প্রবেশ করে। খবর বিবিসি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে ও সন্ধ্যায় দুই দফায় ৩৯টি চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে।

এর আগে গত শুক্রবার (১ আক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে চীনের ৩৮টি যুদ্ধবিমান উড়ে যায়। এর মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম যুদ্ধবিমানও রয়েছে। এ ঘটনার পরদিনই আবারও ৩৯টি চীনের বিমান দেশটির আকাশে প্রবেশ করল।

আরও পড়ুন: তাইওয়ানের প্রতিরক্ষা জোনে চীনের ৩৮ বিমান

গতকাল শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২৫টি বিমান দিনের আলোতে দেশটির এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) দক্ষিণ-পশ্চিমাংশে প্রবেশ করে এবং প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে দিয়ে উড়ে যায়। এরপর শুক্রবার সন্ধ্যায় আরও ১৩টি বিমান তাইওয়ান ও ফিলিপাইনের জলসীমার ওপর দিয়ে উড়ে যায়।

তারা আরও জানায়, পারমাণবিক সক্ষম বোমারু বিমানসহ বিমানগুলো এডিআইজেড এলাকায় প্রবেশ করেছে। তাইওয়ানের বিমান বাহিনী এর দ্রুত জবাব দেয় এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদযাপন করছে বেইজিং। তবে তাইওয়ানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দেশটি কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বলা হয়েছিল, চীনের স্বাধীনতা রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ঐক্যের জন্য এই ধরনের বিমান মহড়া পরিচালনা করা হয়েছে।

মূলত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন, কিন্তু তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। দেশটি এক বছরেরও বেশি সময় ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom