সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্মূল্য ধনরত্ন হস্তগত হওয়ায় রাতারাতি ধনী বনে যাওয়ার অনেক উপাখ্যান রয়েছে। এবার বাস্তবে এমনটাই ঘটল ভারতের মহারাষ্ট্রে। ধনরত্ন নয়, মাছই ধরেছেন তারা—তবে দুর্মূল্য।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত ২৮ আগস্ট মহারাষ্ট্রের হারবা দেবী উপকূলে মৎস্যজীবী চন্দ্রকান্তের নেতৃত্বে মাছ ধরতে যান তার আরও ৭ জন সহকর্মী। গভীর সমুদ্রে অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি জালে ধরা পড়ে ১৫৭টি সি গোল্ড মাছ। এ মাছের দর সোনার মতোই উচ্চ।
জেলারা পালঘরের মুরবে আড়তে এনে মাছগুলো নিলামে বিক্রি করেন। এতে ১৫৭টি সি গোল্ড মাছের দর উঠে ১ কোটি ৩৩ লাখ রুপি। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের ব্যবসায়ীরা মাছগুলো কিনে নেন।
সি গোল্ড মাছ স্থানীয়ভাবে ঘোল মাছ নামে পরিচিত। তবে এর বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এ মাছ খেতে যেমন সুস্বাধু তেমনই নানা গুনে ভরপুর। সি গোল্ড মাছের দেহের বিভিন্ন অংশ দিয়ে ওষুধ থেকে শুরু করে প্রসাধন, অস্ত্রোপচারে ব্যবহৃত সুতো ইত্যাদি তৈরি করা হয়। হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপানে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
The post একরাতে কোটিপতি ৮ জেলে appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.