বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

একসময় সিনেমায় আগুন ঝরাতেন, নায়িকাদের সঙ্গে ভয়াবহ সে সব সিন! পরপর ‘সুপারহিট’ ছবি… পরিচারিকাকে বন্ধ ঘরে যৌনহেনস্থা করেই শেষ হয়ে গেল জীবন | বিনোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

২০০৫ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘হাজারো খোয়াশা এসে’ ছবি দিয়ে শাইনি আহুজা কেরিয়ার শুরু করেন। একই বছর তার অন্য ছবি যেমন ‘করম’, ‘সিনস’, ‘কাল: ইয়েস্টারডে অ্যান্ড টুমরো’ মুক্তি পায়। শাইনি আহুজা ২০০৫ সালে ফিল্মফেয়ার পুরস্কার পান। গ্যাংস্টার সিনেমায় তার অভিনয় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। কঙ্গনার বিপরীতে তাঁর অভিনয় দেখে অনেকেই ভেবেছিলেন শাইনি আহুজা লম্বা দৌড়ের ঘোড়া।

অনেক প্রতিভাবান অভিনেতা হঠাৎ করেই বলিউড থেকে উধাও হয়েছেন। তাঁদের উজ্জ্বল কেরিয়ার থাকা সত্ত্বেও বিতর্ক তাঁদের জীবন নষ্ট করে দিয়েছে। এই তালিকায় এমন একজন অভিনেতা আছেন যিনি বিদ্যা বালান এবং কঙ্গনা রানাউতের মতো বিখ্যাত অভিনেত্রীদের সঙ্গে সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু একটি বিতর্ক কেবল তাঁর কেরিয়ারই নয়, তাঁর পুরো জীবনকেও ধ্বংস করে দিয়েছে।

তিনি আর কেউ নন, শাইনি আহুজা। তিনি ‘গ্যাংস্টার’, ‘ভুল ভুলাইয়া’, ‘ও লামহে’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘হাজারো খোয়াহিশে আই’ এবং ‘খোয়া খোয়া চাঁদ’-এর মতো দুর্দান্ত ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে বারবার। ২০০৯ সালে ১৯ বছর বয়সী এক পরিচারিকা তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ করেন, যা শাইনি আহুজার ৩৫ বছরে তৈরি সমস্ত জনপ্রিয়তা নিমেষেক মধ্যেই ধ্বংস করে দেয়। ২০০৯ সালে  শাইনি আহুজার বিরুদ্ধে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আনা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (মৃত্যুর হুমকি) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ২০১১ সালে, আদালত শাইনি আহুজাকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এই মামলার পর থেকে তার অভিনয় কেরিয়ার থমকে যায়।

পরে শাইনি আহুজার পরিচারিকা আদালতে নিজের বক্তব্য পরিবর্তন করে ধর্ষণের কথা অস্বীকার করে। কিন্তু আদালত মনে করে যে চাপ বা ভয়ের কারণে গৃহকর্মী হয়তো এই কথা বলে থাকতে পারে। তবে আদালত শাইনিকে দোষী সাব্যস্ত করে। শাইনি আহুজা ১৯৯৭ সালে অনুপমা পান্ডেকে বিয়ে করেন। তাঁদের আরশিয়া নামে এক মেয়ে রয়েছে। ২০০৫ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘হাজারো খোয়াশা এসে’ ছবি দিয়ে শাইনি কেরিয়ার শুরু করেন। একই বছর তার অন্য ছবি যেমন ‘করম’, ‘সিনস’, ‘কাল: ইয়েস্টারডে অ্যান্ড টুমরো’ মুক্তি পায়। শাইনি আহুজা ২০০৫ সালে ফিল্মফেয়ার পুরস্কার পান। গ্যাংস্টার সিনেমায় তার অভিনয় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। কঙ্গনার বিপরীতে তাঁর অভিনয় দেখে অনেকেই ভেবেছিলেন শাইনি আহুজা লম্বা দৌড়ের ঘোড়া।

বাংলা খবর/ খবর/বিনোদন/

একসময় সিনেমায় আগুন ঝরাতেন, নায়িকাদের সঙ্গে ভয়াবহ সে সব সিন! পরপর ‘সুপারহিট’ ছবি… পরিচারিকাকে বন্ধ ঘরে যৌনহেনস্থা করেই শেষ হয়ে গেল জীবন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর