দিল্লি থেকে ফিরেও একুশে জুলাই নিয়ে রহস্য জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ৷ শুধু তাই নয়, দলের রাজ্য নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷ কেন তাঁকে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দেখা গেল না সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই নাম না করে দলের রাজ্য নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘আমার মনে হয় আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা দলের নেতৃত্ব ঠিক করতে পারছে না৷ তাই ভেবেই ছিলাম আমি যাবো না৷ তার পর সভাপতি ডাকলেন, তাই দিল্লি চলে গেলাম৷’ শনিবারও একুশে জুলাই নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন দিলীপ ঘোষ৷ একুশ তারিখ তিনি আর কোনও চমক দেবেন কি না প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘একুশ তারিখ তো এখনও চলে যায়নি৷’
Source link