একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ নিয়ে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর দত্ত৷ একুশে জুলাইয়ের সমাবেশের দিন মিছিল করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর দত্ত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, একুশে জুলাই সমাবেশের দিন সকাল ৮টার পর কলকাতার রাস্তায় আর কোনও মিছিল করা যাবে না৷ কোনও রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না৷ হাইকোর্টমুখী রাস্তাগুলিতে যাতে কোনও যানজট সৃষ্টি না হয়, তা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
Source link