বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘এক্স’ বেচে দিলেন ইলন মাস্ক!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২১:২১

ইলন মাস্ক। সংগৃহীত ছবি

কয়েক বছর আগেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। পরে প্ল্যাটফর্মটির নামও পরিবর্তন করে ‘এক্স’ করে দেন এই মার্কিন ব্যবসায়ী। এবার ‘এক্স’কেই বিক্রি করে দিলেন ইলন মাস্ক।

শনিবার (২৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৮ মার্চ) এ বিষয়ে ঘোষণা দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

জানা যায়, নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘এক্সএআই’ কাছে এই প্ল্যাটফর্ম বিক্রি করে দিয়েছেন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে এক্স-এর হাতবদল হয়েছে।

একটি পোস্ট করার মাধ্যমে ইলন মাস্ক জানিয়েছেন, এক্সএআই–এর কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা রয়েছে। একইসঙ্গে এক্স–এর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা বিপুল। এই দুটি প্ল্যাটফর্মকে একত্রিত করার মাধ্যমে আমরা একটি বিশাল সম্ভাবনার দরজা খুলে দিতে সক্ষম হয়ে উঠব।

তিনি এ বিষয়ে উল্লেখ করেছেন, চুক্তি অনুসারে এক্সএআই–এর মূল্য ৮৮ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

মাস্ক আরও বলেন, আমি এক্সএআই এবং এক্স-এর প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা তো সবে শুরু।

এর আগে ২০২২ সালের শেষের দিকে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন মাস্ক। ওই সময় ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করেছিলেন তিনি। সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

সারাবাংলা/এইচআই

ইলন মাস্ক
এক্স
টুইটার
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি
মার্কিন যুক্তরাষ্ট্র
সামাজিক যোগাযোগমাধ্যাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর