বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা জার্মানির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২০১ সময় দেখুন
এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা জার্মানির


আন্তর্জাতিক ডেস্ক

বহরে নতুন যুদ্ধবিমান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। ডয়চে প্রেস-এজেন্টারের বরাত দিয়ে রয়টার্সের খবর।

জার্মান বিমানবাহিনীর পুরনো টর্নেডো ফাইটার জেটের জায়গা দখল করবে এফ-৩৫ যুদ্ধবিমান। এর বাইরে আরও ১৫টি ইউরোফাইটার টাইফুন জেট কেনারও পরিকল্পনা রয়েছে বার্লিনের।

মূলত, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৮ যুদ্ধবিমান কেনার প্রাথমিক পরিকল্পনা ছিল জার্মানির। কিন্তু এফ-১৮ যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম না হওয়ার কারণে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়।

গত কয়েক দশকে ইউরোপের পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে জার্মানি উল্লেখযোগ্য মাত্রায় সামরিক বাজেট কমিয়ে এনেছিল। তবে ইউক্রেনে রুশ হামলার পর দেশটির নতুন চ্যান্সেলর ওলাফ শোলৎজ আকস্মিক সামরিক বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেন। জার্মান সামরিক বাহিনীর বহরে নতুন যুদ্ধবিমান, আধুনিক রণতরী ও অন্যান্য অস্ত্রশস্ত্র কিনতে জরুরি ১০০ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর