বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এবার টুইটারের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
এবার টুইটারের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা


তথ্যপ্রযুক্তি ডেস্ক

ভারতে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের বিরুদ্ধে এবার শিশু পর্নোগ্রাফি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। খবর এনডিটিভি।

মঙ্গলবার (২৯ জুন) দিল্লি পুলিশের সাইবার সেলে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)।

লিখিত অভিযোগে এনসিপিসিআর জানিয়েছে, শিশুদেরসহ নানান ধরনের পর্নোগ্রাফি নিয়মিতভাবেই টুইটারে প্রদর্শিত হয়ে আসছে। অথচ, ওই টুইটগুলো সরিয়ে নেওয়া হয় না। কর্তৃপক্ষ এক ধরনের নির্লিপ্ত আচরণ করে।

এ নিয়ে ভারতে চতুর্থবারের মতো আইনি পদক্ষেপের মুখে পড়লো টুইটার।

এর আগের দিনই কাশ্মির ও লাদাখকে বাদ দিয়ে ত্রুটিপূর্ণ মানচিত্র প্রকাশের অভিযোগে টুইটারের ভারত অফিসের প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও, সাম্প্রদায়িক উসকানিমূলক এবং ভারতের প্রচলিত আইনের পরিপন্থি কন্টেন্ট প্রকাশের অভিযোগে পসকো অ্যাক্ট এবং আইসিটি অ্যাক্ট এর অধীনে দায়ের করা মামলাগুলো নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

মূলতঃ ভারতে ক্ষমতাসীন বিজেপি টুইটারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। কিন্তু, টুইটার কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে নানান অভিযোগে শীর্ষ মন্ত্রী-এমপি এবং রাজনৈতিক নেতাদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা শুরু করলে সরকারের সঙ্গে এই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মের বিরোধ শুরু হয়।

টুইটারকে চাপে রাখতেই একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর