বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এবার তাইওয়ানের আকাশসীমা লংঘন করল ২৮টি চীনা যুদ্ধবিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫০৪ সময় দেখুন
এবার তাইওয়ানের আকাশসীমা লংঘন করল ২৮টি চীনা যুদ্ধবিমান


আন্তর্জাতিক ডেস্ক

আবারও তাইওয়ানের আকাশসীমা লংঘন করেছে চীন। এবার ২৮টি যুদ্ধবিমানের একটি বহর তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে। মঙ্গলবার (১৫ জুন) দ্বীপরাষ্ট্রটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবর।

আকাশসীমা লংঘনকারী চীনের এবারের যুদ্ধবিমান বহরটি এ যাবতকালের সবচেয়ে বড়। এর আগে গত এপ্রিলে ২৫টি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রতাস দ্বীপের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এবার এর চেয়েও তিনটি বেশি বিমান নিয়ে তাইওয়ানের আকাশে উড়ে গেলো চীনের বিমানবাহিনী। এ ব্যাপারে বেইজিংয়ের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত বছরের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের আকাশসীমা লাগাতার লংঘন করছে চীন। বেইজিংয়ের এসব কর্মকাণ্ডের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করে আসছে তাইওয়ান। এসব প্রতিবেদন অনুযায়ী দেশটির আকাশে সবচেয়ে বড় চীনা যুদ্ধবিমানের বহর এটিই।

সর্বশেষ চীনা এ অভিযানে ১৪টি জে-১৬ ও ছয়টি জে-১১ ফাইটার জেট অংশ নেয়। এছাড়া ৪টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এইচ-৬ বোম্বারও ছিল ওই বহরে। তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ান জানিয়েছে, চীনের যুদ্ধবিমান বহরকে সতর্ক করতে পাল্টা যুদ্ধবিমান মোতায়েন ও মিসাইল সিস্টেম চালু করে তাইপে।

উল্লেখ্য, তাইওয়ান দ্বীপকে নিজেদের বলে দাবি করে চীন। যদিও ২ কোটি ৪০ লাখ মানুষের তাইওয়ান দ্বীপ নিজেদের স্বাধীন বলে দাবি করে। তাইওয়ানের দাবিকে বরাবরই সমর্থন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর