বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এবার ভারতে ২০০০ রুপির নোট বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
এবার ভারতে ২০০০ রুপির নোট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক

আবারও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এবার ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান এই নোট চলবে। এর মধ্যে নোটগুলো হয় ভাঙাতে হবে অথবা ব্যাংকে জমা দিতে হবে।

শুক্রবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দিয়েছে।

আরবিআই জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ২০০০ রুপির নোট সংগ্রহ করবে। তবে এখন থেকেই ২০০০ রুপির নোট আর গ্রাহকদের না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০০০ রুপির নোট ছাপানো শুরু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। সেবার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করেছিলে নরেন্দ্র মোদির নতুন সরকার।

রাতারাতি নোট বাতিলের জেরে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। বাজারে অর্থপ্রবাহ ঠিক রাখতে ২০০০ রুপির নোট প্রচলন করলেও ২০১৮ সালেই তা ছাপানো বন্ধ করে দেওয়া হয়। প্রচলনের ৭ বছরের মাথায় এবার ২০০০ রুপির নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানিয়েছে, বাজারে ৫০০ ও ১ হাজার রুপির নোটের যথেষ্ট যোগান আছে, তাই নতুন করে আর ২০০০ রুপির নোট ছাপানো হবে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর