রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এবার মেয়র হতে ইসিতে জামানত হারানো খুলনার মুশফিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


ঢাকা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারানো এসএম শফিকুর রহমান (মুশফিক) মেয়র হতে নির্বাচন কমিশনে ধরনা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পুনতদন্তের আবেদন জমা দিয়েছেন।

সাক্ষাৎ শেষে এসএম শফিকুর রহমান বলেন, ‘২০২৩ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যতটুকু ভোট হয়েছে বা গণনা হয়েছে, এই ভোটে আমিই বিজয়ী হয়েছি, ইনশাআল্লাহ।’

আদালতে নিজের পক্ষে রায় পেয়েছেন দাবি করেন তিনি। ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ রয়েছে জানিয়ে এ প্রার্থী বলেন, ‘এই বিষয়ে আমরা সিইসি স্যারের সঙ্গে দেখা করলাম। উনার সঙ্গে কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আইনের যে ব্যাখ্যা আছে এই আইনের ব্যাখ্যা অনুযায়ী আমরা এই কাজ করব।’

উল্লেখ্য, ২০২৩ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল হাতপাখা প্রতীকে ভোট পান ৬০ হাজার ৬৪টি।

অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে শফিকুল ইসলাম মধু পান ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পান ছয় হাজার ৯৬ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট। এর আগে ২০১৮ সালের সিটি নির্বাচনেও জামানত হারান তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে জিতে চট্টগ্রামে শাহাদাত হোসেন চৌধুরী মেয়র পদে দায়িত্ব নিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের গেজেটও প্রকাশ করেছে ইসি। এবার খুলনা সিটি করপোরেশনের দাবি নিয়ে হাজির হন জামানত হারানো শফিকুর রহমান।

এ সময় এসএম শফিকুর রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এর আগে বিএনপিতে ছিলাম, এখন পলিটিক্স করি না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর