বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

এমপক্স ভ্যাকসিনের প্রথম চালান পেল কঙ্গো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



আন্তর্জাতিক ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০০



মাঙ্কিপক্স বা এমপক্সের ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা, এমপক্সের প্রাদুর্ভাব রোধে এসব টিকা বেশ সহায়তা করবে।

ডি আর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এমপক্সের টিকার প্রথম চালান নিয়ে একটি উড়োজাহাজ অবতরণ করে। দেশটিকে অনুদান হিসেবে এসব টিকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

গত মাসে এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ হাজার মানুষের এমপক্স শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ১০০ জনের বেশি। আক্রান্ত ও মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই শিশু।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেন, যেসব প্রদেশে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে, সেখানে সবার আগে টিকা দেওয়া হবে। এ টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেওয়া যায়।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে। এবারের সংক্রমণ প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয়।

সারাবাংলা/ইআ


কঙ্গো
টপ নিউজ
মাঙ্কিপক্স





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর