রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এমপি আজীম অপরাধী হলে অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
এমপি আজীম অপরাধী হলে অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না?


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘চোরাচালানকারী’ ছিলেন— এমন অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে। আর এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমি সাংবাদিকদের বলি, তিনি তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন। আপনারা কি তখন এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোনো তথ্য আনল সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? এটা আমার প্রশ্ন?

বৃহস্পতিবার (২৩ মে) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদ সদস্য কলকাতায় মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা কিছুই বলতে পারছি না? তবে তিনি তো আওয়ামী লীগের এমপি। তিনি কি ছিলেন সেটা বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন তার জন্য শোকার্ত মানুষ।

তিনি প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে নয় মোটরসাইকেলে সারা এলাকা ঘুরে বেড়াতেন। তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা? এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না; এটা হল সত্য। কিন্তু আনার যে অপরাধী এটা তো প্রমাণ হতে হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নাকি অর্থ পাচার করে? অর্থ পাচারের জন্য আপনারা বাংলাদেশের প্রতিষ্ঠিত অপরাধী সুপরিচিত অপরাধী। অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে? আমেরিকায় কে করেছে? সে পাচারকারী তারেক রহমান এবং কোকো। এই দুই জনের যে পাচার করা অর্থ সেটার তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। এফবিআই ঢাকায় এসে
তারেক রহমানের মামলার সাক্ষ্য দিয়ে গেছে। এখন নিজেরা যে অপরাধে অপরাধী সে অপরাধের দায় ছাত্রলীগ-যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার।

যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ কমিটির সদস্য সচিব মাশরাফি বিন মর্তুজা। সভায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর